দুস্কৃতীর তাণ্ডবে উত্তপ্ত হিঙ্গলগঞ্জ - The News Lion

দুস্কৃতীর তাণ্ডবে উত্তপ্ত হিঙ্গলগঞ্জ




নিজস্ব সংবাদদাতা, বসিরহাটঃ  দুস্কৃতীর তাণ্ডবে দোকান ভাঙচুর বসিরহাটের হিঙ্গলগঞ্জে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।  ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশি টহলদারি।


ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকড়ার ফুটবল খেলার মাঠ সংলগ্ন একটি ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের জেরে আসাদুল গায়েন নামে এক তৃণমূল কর্মী চায়ের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। 


এই দোকান ভাঙচুর করার ঘটনায় নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা ইকবাল আহমেদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। উত্তেজনা কমাতে হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে এলাকায় চলছে পুলিশি টহল দারী। আতঙ্কে গ্রামবাসীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.